ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভক্তের ভালোবাসায় অভিভূত অভিনেতা সজল

ads

দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। বড় পর্দায়ও রয়েছে তার উপস্থিতি। বিনিময়ে ভক্তদের রাশি রাশি ভালোবাসা কুড়িয়েছেন এই শিল্পী। এবার এক ভক্তের ভালোবাসায় অভিভূত হলেন সজল।


গত রোববার (৭ ফেব্রুয়ারি) ছিল রোজ ডে। এদিন কাজে যাওয়ার পথে তার গাড়ির কাছে আসে এক তরুণ। যে ফেরি করে ফুল বিক্রি করে। ওই তরুণ সজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। কিন্তু মূল্য দিতে চাইলেই বাঁধে বিপত্তি। কারণ ফুলের দাম নিতে অস্বীকৃতি জানায় ওই তরুণ।


এ বিষয়ে সজল বলেন—গত রোববারের (৭ ফেব্রুয়ারি) ঘটনা এটি। চলতি পথে ছেলেটির সঙ্গে পরিচয়। নাম আরিফ। পেশায় ফুল বিক্রেতা। আমায় একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আমি মূল্য দিতে চাইলে তা নিতে অস্বীকার করে। আরিফ বলে, ‘আমি আপনার অনুরাগী।’ আমি তখন বাকরুদ্ধ ও আপ্লুত হয়ে পড়ি। একেই হয়তো প্রকৃত ভালোবাসা বলে। যা অমূল্য ও স্বার্থহীন।


বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজল। এদিকে তার অভিনীত ‘জিন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সত্য ঘটনার আলোকে এটি নির্মাণ করেছেন অভিনেতা নাদের চৌধুরী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এটি প্রযোজনা করছে সজল।

ads
ads
ads

Our Facebook Page